চট্টগ্রামে বজ্রপাতে এবং ভবনের সিঁড়ি থেকে পড়ে চট্টগ্রামে মোহাম্মদ শাহজাহান (২২) ও আবু হানিফ (৩২) নামে দু’জন নিহত হয়েছেন।
শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নায়েক পঙ্কজ বড়ুয়া বলেন, মহানগরীর ইপিজেড থানার বন্দরটিলা কসাইগলি এলাকায় সকালে ওয়াসার পানি নেয়ার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠার সময় পা পিছলে পড়ে গেলে গুরুতর আহত হন আবু হানিফ। তাকে আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আবু হানিফ কসাইগলি জাহাঙ্গীরের ভাড়া বাসায় থাকত। সে মাদারীপুরের আলবদ বেপারীর ছেলে বলে জানা গেছে।
এদিকে নগরীর কর্ণফুলী থানার ইছানগর এলাকায় শুঁটকি পল্লীতে বজ্রপাতে মৃত্যু হয়েছে মোহাম্মদ শাহজাহান নামে এক যুবকের।
নিহত শাহজাহানের মামা আবুল হাসেম জানান, বৃহস্পতিবার গভীর রাতে বৃষ্টি শুরু হলে শুঁটকি পল্লীতে প্লাস্টিক দিয়ে শুঁটকি ঢেকে দেয়ার সময় হঠাৎ বজ্রপাত ঘটে। এতে শাহজাহান আহত হয়। চমেক হাসপাতালে নেওয়ার পর সকালে তার মৃত্যু হয়।
নিহত শাহজাহান কক্সবাজারের মহেশখালী উপজেলার বশর আলীর পুত্র।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
চট্টগ্রামে পৃথক ঘটনায় ২জন নিহত
চট্টগ্রামে বজ্রপাতে এবং ভবনের সিঁড়ি থেকে পড়ে চট্টগ্রামে মোহাম্মদ শাহজাহান (২২) ও আবু হানিফ (৩২) নামে দু’জন নিহত হয়েছেন।শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।চট্টগ্রাম মেডিকেল কলেজ





