রাজশাহীর বাঘায় পুলিশের ধাওয়া খেয়ে স্থানীয় যুবলীগ নেতা আকবর আলী (৩০) নিহত হয়েছেন। বাঘার তুলশি গ্রামের সাহবাজ আলীর ছেলে আকবর আলী বাঘার মনিগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে যুবলীগ নেতা আকবর আলী নেতাকর্মীদের নিয়ে আড়ানী রেল স্টেশনের পাশে বসে গাঁজা সেবন করছিলেন। এসময় পুলিশ আসার খবর পেয়ে সে দৌড়ে পালানোর সময় পাশের একটি গর্তে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা এসে লাশ নিয়ে যান।
যুবলীগ নেতা আকবর আলীর চাচাতো ভাই আব্দুল গনি বলনে, আকবর আলী মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনরত অবস্থায় পুলিশের তাড়া খেয়ে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের। পুলিশের তাড়া খেয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।
শ্রেণীহীন
পুলিশের ধাওয়ায় বাঘায় যুবলীগ নেতার মৃত্যু
রাজশাহীর বাঘায় পুলিশের ধাওয়া খেয়ে স্থানীয় যুবলীগ নেতা আকবর আলী (৩০) নিহত হয়েছেন। বাঘার তুলশি গ্রামের সাহবাজ আলীর ছেলে আকবর আলী বাঘার মনিগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।