সিএনজি চালিত অটোরিকশা চালক ও বাস শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে নেত্রকোনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সোমবার তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।
জেলার সব অভ্যন্তরীণ রুটে ধর্মঘট অব্যাহত থাকায় বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরা।
নেত্রকোনা জেলা বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ তালুকদার জানান, বুধবার অটোরিকশা চালকদের সঙ্গে বাস শ্রমিকদের কথা কাটাকাটি হয়। শুক্রবার বিকেলে বৈঠক ডেকে বিষয়টির মীমাংসা করা হয়। পরে রাতে আবার অটোরিকশা চালকরা বাস ভাঙচুর করলে শ্রমিক ইউনিয়ন জেলার অভ্যন্তরীণ সব রুটে শনিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়।
বিষয়টি সুরাহা না হওয়ায় সোমবারও ধর্মঘট অব্যাহত রয়েছে।
এদিকে, শনিবার সন্ধ্যায় টার্মিনাল এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হলে এই ধর্মঘট আরও জোরদার হয় বলেও জানান তিনি।
জেলা প্রশাসক ড. আবুল কালাম আজাদ জানান, যাত্রী পরিবহন নিয়ে অটোরিকশা চালকদের সঙ্গে বাস শ্রমিকদের দ্বন্দ্বে এই ধর্মঘট চলছে। জেলা প্রশাসন ধর্মঘট প্রত্যাহারের চেষ্টা অব্যাহত রেখেছে।
[b]ঢাকা, ২৬মে,(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
নেত্রকোনায় ৩য় দিনে পরিবহন ধর্মঘট
সিএনজি চালিত অটোরিকশা চালক ও বাস শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে নেত্রকোনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সোমবার তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। জেলার সব অভ্যন্তরীণ রুটে ধর্মঘট অব্যাহত থাকায় বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরা।





