পরিবেশ দূষণের অভিযোগে সাভারের হেয়ায়েতপুরের পলো কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৬৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর মালিকপক্ষকে ঢাকায় তলব করে শুনানি গ্রহণ করে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য এ জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাভারের হেমায়েতপুরের পলো কম্পোজিট নিট কারখানার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ইটিপি বন্ধ রেখে তরল বর্জ্য পরিশোধন ছাড়াই বাইপাসের মাধ্যমে পার্শ্ববর্তী সিংগাইর ধলেশ্বরী নদীতে নির্গত করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করছে।
একইসাথে পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে কারখানা সম্প্রসারণ করার অপরাধে পলো কম্পোজিট নিট ইন্ডান্ডিজকে ৬৬ লক্ষ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের শুনানীতে পলো কম্পোজিট নিটের পক্ষে উপস্থিত প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেছেন বলে জানা গেছে।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর
[/b]
শ্রেণীহীন
পরিবেশ দূষণ: পলো কম্পোজিট নিটকে ৬৬ লাখ টাকা জরিমানা
পরিবেশ দূষণের অভিযোগে সাভারের হেয়ায়েতপুরের পলো কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৬৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর





