পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) বলেছেন, বেতন দিতে না পারায় আমাকে স্কুল থেকে ৩ বার বের করে দেয়া হয়েছিল।
শুক্রবার বিকালে কুমিল্লা মহানগরীর সুজানগর সুইপার কলোনিতে বস্তিশুমারি ও ভাসমান লোকগণনা কার্যক্রমের পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি বলেন,গরিবের ঘরে জন্ম নেওয়া অপরাধ নয়। তবে গরিব হয়ে থাকা এবং গরিবি হটানোর চেষ্টা না করা অপরাধ। শিক্ষার আলো জ্বেলে গরিবি হটাতে হবে।
তিনি আরও বলেন,আপনাদের সন্তানরা হচ্ছেন হীরা-মণি-মুক্তা। কষ্ট করে হলেও আপনাদের সন্তানদের লেখাপড়া করাতে হবে। তাদের মধ্য থেকে বেরিয়ে আসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী লোটাস কামালদের মতো মানুষ।
মন্ত্রী বলেন,আমিও দরিদ্র পরিবারের সন্তান। মা-বাবা আমাকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন। তা না হলে আমি লোটাস কামাল আজ হয়তো বস্তিতে থাকতাম। রিকশাচালক বা দিনমজুর হতাম। লজিং থেকে লেখাপড়া করেছি। স্কুলের বেতন দিতে না পারায় ৩ বার বের করে দিয়েছিল আমাকে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মোস্তফা কামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমিনুল বর চৌধুরী,পরিসংখ্যান ব্যুরোর পরিচালক আবুল কালাম আজাদ,পুলিশ সুপার টুটুল চক্রবর্তী,পরিসংখ্যান ব্যুরো কুমিল্লার উপপরিচালক মো. শাহ আলম,সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু প্রমুখ।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
'আমাকে স্কুল থেকে বের করে দেয়া হয়েছিল'
পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) বলেছেন, বেতন দিতে না পারায় আমাকে স্কুল থেকে ৩ বার বের করে দেয়া হয়েছিল





