জামালগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মনু মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার রামনগর গ্রামের পূর্বহাটিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মনু মিয়া উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা বলেও জানান তিনি।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেই্চ
[/b]