ঝিনাইদহে রাসেল (২৮) নামের এক ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তারা নিহত রাসেলের মুখমণ্ডল ঝলসে দিয়েছে।
মঙ্গলবার সকালে ঝিনাইদহের উদয়পুর মাঠের তামাক ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে বিভিন্ন স্থানে কোপের চিহ্ন এবং মুখমণ্ডল পোড়ানো রয়েছে। পুলিশ তার পরিচয় নিশ্চিত করেছে। নিহত রাসেল কুমড়বাড়ীয়া গ্রামের ওহিদুর রহমানের ছেলে। সে একজন ইজিবাইক চালক।
ঝিনাইদহ থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান,দুর্বৃত্তরা ইজি বাইকের ব্যাটারি ও গাড়ি নেওয়ার জন্য তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ ইজিবাইক উদ্ধার করেছে।
শ্রেণীহীন
ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে রাসেল (২৮) নামের এক ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তারা নিহত রাসেলের মুখমণ্ডল ঝলসে দিয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহের উদয়পুর মাঠের তামাক ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।





