[b]কুমিল্লা:[/b] ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে কাভার্ড ভ্যান চাপায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন।
বুধবার সকাল ৭টায় কুমিল্লার বারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে  অটোরিকশার যাত্রী চাঁদপুরের কচুয়া উপজেলার মরহুম আব্দুল ওয়াজের ছেলে রুহুল আমিন, দাউদকান্দি উপজেলার মালাখালা গ্রামের হামিদ আলীর ছেলে মো. মতিন মিয়া।
এ ঘটনায় আহত হয়েছে আরো ২ যাত্রী। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. রইস উদ্দিন জানান, মহাসড়কের বারপাড়া এলাকায় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে মতিন মিয়া ও রুহুল আমিন নিহত হন।
এ সময় অটোরিকশায় থাকা আরো ২ যাত্রী আহত হন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।