নগরীর আকবরশাহ থানার ইস্পাহানি মোড় এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রিয়াজুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজুল নড়াইল সদর উপজেলার বাদশা চেয়ারম্যানের বাড়ির নুরুল ইসলামের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বাংলানিউজকে বলেন, আকবর শাহ থানার ইস্পাহানি মোড় এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান রিয়াজুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]