নারয়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শেখকান্দি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ৫ টি বাড়িতে হামলা করে লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। শনিবার দুপুরে এ হামলায় নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
আহতরা হলেন- মোমেনা,সিনথিয়া,জোসনা,নাসিমা,শিশু লামিয়া ও বাক-প্রতিবন্ধী আলেয়া আক্তার। অন্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মাসুম নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শেখকান্দি গ্রামে আব্দুর রউফের সাথে একই এলাকার সালাম মিয়া মাদারীর সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার দুপুরে ছালাম মিয়া মাদারী,ইকবাল হোসেন,ফারুক মিয়া,সাদেক হোসেনের নেতৃত্বে ৪০-৫০ জনের এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হয়ে প্রথমে আব্দুর রউফ মিয়ার বাড়িতে পরে মনির হোসেন,হুমায়ূন কবির ও আব্দুর রউফের বাড়িতেসহ ৫টি বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক জানান,হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় আরিফ হোসেন বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
সোনারগাঁয়ে সন্ত্রাসী হামলায় আহত ১০
নারয়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শেখকান্দি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ৫ টি বাড়িতে হামলা করে লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। শনিবার দুপুরে এ হামলায় নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন





