[b]ঢাকা: [/b] ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া।
আজ বুধবার বিকাল ৪টা ১ মিনিটে রাজধানীর গুলশান-২ এর হোটেল ওয়েস্টিনের বলরুমে এ সংবাদ সম্মেলন শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি দুই শতাধিক গণমাধ্যমকর্মীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান টাইম নিউজকে নিশ্চিত করেছেন।