[b]যশোর:[/b] যশোর থেকে মালোপাড়া রওনা হয়েছে গণজাগরণ মঞ্চের রোড মার্চ। ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের পর যেখানে হামলার শিকার হয়েছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ।
সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়ানোর আহ্বানে দু'দিনের কর্মসূচিতে শুক্রবার সকালে ঢাকা থেকে রওনা হয়ে রোডমার্চের কর্মীরা রাতে যশোর পৌঁছান।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389419738.jpg[/img]
শনিবার সকাল ৯টায় শেষ গন্তব্য যশোরের অভয়নগর উপজেলার মালোপাড়া রওনা হয় রোড মার্চ।
মালোপাড়ায় স্থানীয় জনসাধারণ এবং হামলায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে মতবিনিময় করবেন যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবির আন্দোলনের সংগঠকরা। ক্ষতিগ্রস্তদের ত্রাণও দেবেন তারা।
গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর যশোর ও দিনাজপুরসহ দেশের কয়েকটি স্থানে সাম্প্রদায়িক তাণ্ডব চলে। এসব স্থানে হিন্দুদের বাড়ি ঘরে হামলা ও লুটপাট চালানো হয়।