২৬ জুন অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। এখন পর্যন্ত ৩ জন প্রার্থীর নাম আলোচনায় এসেছে। তারা হলেন- সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, নাগরিক ঐক্যের নেতা ও সাবেক এমপি এস এম আকরাম, প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের সহধর্মিনী পারভিন ওসমান। তবে বিএনপির পক্ষ থেকে প্রার্থী দেয়ার সম্ভাবনা আপাতত নাই।
নাগরিক ঐক্যের নেতা ও সাবেক এমপি এস এম আকরাম ১৯৯৬ সাল হতে ২০০১ সাল পর্যন্ত এ আসনে আওয়ামী লীগের এমপি ছিলেন। এছাড়া তিনি ২০১১ সালের ৩১ অক্টোবর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহবায়কের দায়িত্ব পালন করেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে আইভীর পক্ষে কাজ করার সময় দলের সঙ্গে মনোমালিণ্য তৈরী হলে নির্বাচনের পরে তিনি দল থেকে অব্যাহতি নেন। প্রার্থী হওয়ার বিষয়টি জানিয়ে আকরাম এই প্রতিবেদককে বলেন, আমি জনতার প্রার্থী হবো। সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচন করবো।
এদিকে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক ও ত্বকীর পিতা রফিউর রাব্বি মঙ্গলবার সাংবাদিকদের জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
নির্বাচনী প্রার্থী হওয়ার বিষয়ে পারভীন ওসমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি নিজে জাতীয় পার্টির কাছে উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে আবেদন করিনি। আমার স্বামী (নাসিম ওসমান) এর সঙ্গে যারা রাজনীতি করেছেন তারা আমাকে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে অনুরোধ করছেন। সেজন্য আমি আগ্রহ প্রকাশ করেছি। এখন দেখা যাক দলীয়ভাবে কী সিদ্ধান্ত আসে। আর আপা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কি বলেন।
তকে সব কিছু ঠিকঠাক থাকলে আমি অবশ্যই দলীয় নেতাকর্মীদের ইচ্ছার মূল্যায়ন করবো।
উল্লেখ্য, নির্বাচন কমশিন ঘোষিত তফসিল অনুযায়ী নারায়ণগঞ্জ-৫ আসনের উপ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৬ জুন। মনোনয়ন দাখিলের শেষ সময় ২৯ মে, বাছাই ১ জুন ও মনোনয়পত্র প্রত্যাহারের শেষ সময় ৯ জুন।
প্রসঙ্গত, জাতীয় পার্টির সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে নারায়ণগঞ্জ-৫ আসন শূন্য হয়। জাতীয় পার্টির এই প্রভাবশালী নেতা গত ৩০ এপ্রিল মারা যান। নাসিম ওসমান বিএনপি বিহীন দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
নারায়ণগঞ্জ নগরীর গুরুত্বপূর্ণ এই আসনে তিনি এর আগে ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ সালে জাতীয় পার্টির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নাসিমের ছোট ভাই এ কে এম শামীম ওসমান আওয়ামী লীগের নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য। তাদের বাবা একেএম সামসুজ্জোহা ১৯৭৩ সালে প্রথম সংসদের সদস্য ছিলেন।
[b]ঢাকা, এএইচ, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // এমএইচ[/b]
শ্রেণীহীন
লড়াইয়ের মাঠে নারায়ণগঞ্জ- ৫ উপ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা
২৬ জুন অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। এখন পর্যন্ত ৩ জন প্রার্থীর নাম আলোচনায় এসেছে। তারা হলেন- সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, নাগরিক ঐক্যের নেতা ও সাবেক এমপি এস এম আকরাম, প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের সহধর্মিনী পারভিন ওসমান। তবে বিএনপির পক্ষ থেকে প্রার্থী দেয়ার সম্ভাবনা আপাতত নাই





