রাজধানীর মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মীর রেদোয়ান আহমেদ রাজীব অপহরণ মামলায় ৯ জনকে আটক করেছে র্যাব। এদের মধ্যে রয়েছে অপহরণের নায়ক মাসুদ রানা।
ঢাকা ও টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৭ লাখ টাকা ও দু'টি মোটরসাইকেলও উদ্ধার করে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান জানান, গত ৮ এপ্রিল মাইলস্টোন কলেজের ছাত্র রেদোয়ান আহমদ রাজিবকে অপহরণ করা হয়। পরে মুক্তিপণের বিনিময়ে ১১ এপ্রিল তাকে উদ্ধার করা হয়।
পরবর্তীতে অপহরণকারীদের গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরদারি এবং একই সঙ্গে গ্রেফতার অভিযান চালানো হয়।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
কলেজছাত্র অপহরণ, আটক ৯
রাজধানীর মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মীর রেদোয়ান আহমেদ রাজীব অপহরণ মামলায় ৯ জনকে আটক করেছে র্যাব। এদের মধ্যে রয়েছে অপহরণের নায়ক মাসুদ রানা





