বর্তমান সরকারের প্রথম ও দেশের ৪৪তম খসড়া বাজেট অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত রয়েছেন।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
বাজেট নিয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে
বর্তমান সরকারের প্রথম ও দেশের ৪৪তম খসড়া বাজেট অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত রয়েছেন।
নির্বাচনের প্রস্তুতিতে ১৩২ কোটি ৬৭ লাখ টাকার বাজেট ইসির
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে পণ্য ও সেবা কিনতে ১৩২ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ের ক্রয় পরিকল্পনা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৬–২৭ অর্থবছরের বার্ষিক ক্রয় পরিকল্পনায় নির্বাচনী সামগ্রী, যানবাহন, তথ্যপ্রযুক্তি, নিরাপত্তা ও জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন খাতে এ অর্থ ব্যয়ের কথা বলা হয়েছে।
হামিদুর রহমান আযাদ শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার
সরকারের উদ্দেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, আপনারা তো শিক্ষায় বাজেট দিয়েছেন শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য, ছাত্রদলের মাধ্যমে ঠিকাদারি, টেন্ডারবাজি করার জন্য।
বিডা শিথিল ও বিনিয়োগবান্ধব নীতি বাজেটের মূল বৈশিষ্ট্য
চলমান ২০২৬-২৭ বাজেটের মূল বৈশিষ্ট্য হলো- ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে সরকারি নিয়ন্ত্রণ শিথিল করার পাশাপাশি একটি বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন। এর মাধ্যমে ব্যবসা শুরু করার প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং আইসিটি ও ডিজিটাল সেবা, বৈদ্যুতিক যানবাহন, নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক ও টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস ও মেডিকেল ডিভাইসসহ খাতভিত্তিক বিশেষ প্রণোদনার ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে রপ্তানি বহুমুখী করতে ১০টি নতুন রপ্তানি খাতের জন্য বন্ড লাইসেন্স ছাড়াই ব্যাংক গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
















