এই যে চারিদিকে ফোনে আড়িপাতা নিয়ে এতো হৈচৈ হচ্ছে – এর জন্য নাকি কিছুটা দায়ী মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো৷ তবে সবগুলো নয়, কয়েকটি কোম্পানি, যারা সময়মতো প্রযুক্তির উন্নয়নে মনোযোগ দেয়নি৷
এই অভিযোগ জার্মানির বার্লিনের ‘সিকিউরিটি রিসার্চ ল্যাব' এর প্রধান বিজ্ঞানী কার্স্টেন নোল-এর৷ তাঁর এই অভিযোগের গুরুত্ব রয়েছে এই কারণে যে, তাঁর একটি গবেষণার ফলাফলের ভিত্তিতে কমাস আগে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন সব দেশকে সাইবার নিরাপত্তার বিষয়ে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছিল৷
সাম্প্রতিক সময়ে নোল বলেছেন, কিছু কিছু মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্কের নিরাপত্তা শক্তিশালী করতে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেনি৷ সেজন্যই যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি' এনএসএর পক্ষে আড়িপাতা সম্ভব হয়েছে৷ যেমন কদিন আগে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, এনএসএ-র পক্ষে ‘এ৫/১' কোড ভাঙা সম্ভব৷
নোল বলছেন, এই কোড সুরক্ষিত করার প্রযুক্তি ২০০৮ সাল থেকেই পাওয়া যাওয়া গেলেও অনেক প্রতিষ্ঠান সেই প্রযুক্তি গ্রহণ করেনি৷
তবে গোয়েন্দা সংস্থাগুলোর চাপের কারণে মোবাইল কোম্পানিগুলো এই প্রযুক্তি গ্রহণ করেনি বলে মনে করেন না নোল৷ এর জন্য কোম্পানির কর্মকর্তাদের ‘অসতর্কতা'-ই দায়ী বলে মনে করেন তিনি৷ কোম্পানিগুলোর অমনোযোগিতার কারণে হ্যাকারদের পক্ষে সিমকার্ডের ক্লোন কিংবা নিয়ন্ত্রণ নেয়া সম্ভব হয়ে থাকে, বলে জানান এই সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ৷
নোল ও তাঁর কোম্পানি ‘জিএসএম সিকিউরিটি ম্যাপ' নামক একটি প্রকল্পের কাজ করতে গিয়ে বিশ্বের অনেকগুলো মোবাইল অপারেটরের সাইবার নিরাপত্তা বিষয়ক তথ্য সংগ্রহ করেছেন৷ সেসব তথ্যের ভিত্তিতেই নোল মোবাইল অপারেটরদের দায়ী করা সংক্রান্ত তাঁর মন্তব্যটি করেছেন৷
জিএসএম সিকিউরটি ম্যাপ অনুযায়ী ফ্রান্সের মোবাইল অপারেটরগুলোর নেটওয়ার্ক সবচেয়ে শক্তিশালী বলে জানা গেছে৷ তবে এখনো পর্যাপ্ত তথ্য না থাকায় বাংলাদেশ সহ অনেক দেশের নেটওয়ার্ক সম্পর্কে ঐ ম্যাপে কোনো মতামত অন্তর্ভুক্ত করা যায়নি বলে জানিয়েছে বার্লিনের সংস্থাটি৷ সূত্র: রয়টার্স, এপি
আড়ি পাতা: মোবাইল ফোন অপারেটররাও দায়ী!
এই যে চারিদিকে ফোনে আড়িপাতা নিয়ে এতো হৈচৈ হচ্ছে – এর জন্য নাকি কিছুটা দায়ী মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো৷ তবে সবগুলো নয়, কয়েকটি কোম্পানি, যারা সময়মতো প্রযুক্তির উন্নয়নে মনোযোগ দেয়নি৷
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে মোবাইল ছিনতাইয়ের ভিডিও ভাইরাল, গ্রেফতার ১
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাই এর একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
তাজমিন হত্যা ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে পোশাক, মোবাইল ফোন ফরেনসিকে
কুমিল্লার সপ্তম শ্রেণির স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল কি না, তা নিশ্চিত করতে ময়নাতদন্তের সময় সোয়াব নমুনা সংগ্রহ করা হয়েছিল। তার পোশাক পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে। তার মোবাইল ফোনটিও ফরেনসিক পরীক্ষার আওতায় আনা হবে।
যুবক আটক মোবাইল ফোনই কাল হলো কিশোর অপ্রতীমের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোন ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করা হয়েছে।
ভূরুঙ্গামারীতে ৫৫ ভারতীয় চোরাই মোবাইলসহ যুবক আটক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ৫৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ এনামুল হক অন্তর (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।
















