সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২০ জন আহত হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজিনগর ও পাথারিয়া গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
পাথারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন জানান, বৈশাখি মেলাকে কেন্দ্র করে উপজেলার গাজিনগর গ্রামের এক বাসিন্দার সঙ্গে পার্শ্ববর্তী পাথারিয়া গ্রামের অপর এক বাসিন্দার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রোববার বেলা সাড়ে ১১টার দিকে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুণ অর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
সুনামগঞ্জে দু’গ্রামবাসীর সংঘর্ষ; আহত ২০
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২০ জন আহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজিনগর ও পাথারিয়া গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে





