প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি শিশুও যেন হাম-রুবেলা টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের সজাগ থাকাতে হবে।
আজ রোববার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
সকাল সাড়ে নয়টায় কয়েকটি শিশুকে টিকা দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আজ এর উদ্বোধন করেন। অনানুষ্ঠানিকভাবে গতকাল শনিবার থেকে দেশজুড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আমি সব বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা, সাধারণ জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা নিজের সন্তানকে টিকা দিন। আশপাশের সব শিশু যেন টিকা নেয়, সে ব্যাপারে উদ্যোগ নিন। সবাই আন্তরিক হলে কেউ বাদ যাবে না।
পাশাপাশি হতদরিদ্র পরিবারের শিশুরা যেন কোনোভাবেই বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রশাসনকে বিশেষভাবে নজর দেওয়ার নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশভুক্ত করতে নাগরিকদের সুস্থতা জরুরি।
শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে সরকার গঠনের পর বাংলাদেশ পোলিওমুক্ত হয়। তিনি আশা করেন, হাম-রুবেলা টিকা দেওয়ার ক্ষেত্রে শতভাগ সাফল্য অর্জিত হবে। প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় মাতৃমৃত্যু, শিশুমৃত্যু কমিয়ে আনা, স্বাস্থ্য খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোসহ তার সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন।
[b]ঢাকা, ২৬ জানুয়ারি (টাইম নিউজ বিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
একটি শিশুও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি শিশুও যেন হাম-রুবেলা টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের সজাগ থাকাতে হবে। আজ রোববার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন





