চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি লাইনচ্যূত হয়ছে। এ সময় ২জন নিহত ও ২০ জন আহত হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ এম কে ভুইয়া জানান,দুপুর ১টার দিকে মিরসরাইয়ের আবুনগর এলাকায় কর্ণফুলী এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের ধাক্কায় ২ পথচারী ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় আরো ২০ জন। ট্রেনটি চট্টগ্রাম বটতলী রেলস্টেশন ছেড়ে আসছিলো ।
দুর্ঘটনায় আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ঢাকা-চট্টগ্রাম রুটে সকল ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
চট্টগ্রামের মিরসরাই ও মস্তাননগর স্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পূর্ব রেলের প্রধান প্রকৌশলী মাহবুব উল আলম দুর্ঘটনার বিষয়টি স্বীকার করেছেন।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ, জেএ[/b]