পাবনায় শর্টগান ও পিস্তলের ৩০ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে র্যাব। শুক্রবার ভোরে ঘটনা ঘটে। আটক রিপন (৩২) মালিগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের মিয়ার ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে র্যাব ঈশ্বরদী শহরে অভিযান চালায়। এ সময় রিপন নামের এক যুবককে আটক করা হয়। পরে আটককৃত রিপনের স্বীকারোক্তি মোতাবেক র্যাব তার বাড়ি সদর উপজেলার মজিদপুরে অভিযান চালায়। বাড়ি থেকে ২৫ রাউন্ড শটগানের গুলি ও পাঁচ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার কর র্যাব।
পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
[b]পাবনা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
পাবনায় শর্টগানসহ আ:লীগ নেতার ছেলে আটক
পাবনায় শর্টগান ও পিস্তলের ৩০ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে র্যাব। শুক্রবার ভোরে ঘটনা ঘটে। আটক রিপন (৩২) মালিগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের মিয়ার ছেলে।