[b]ঢাকা: [/b]ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার পঞ্চম দিন আজ বুধবার তেমন ভিড় লক্ষ্য করা যায়নি দর্শনার্থীদের। মূলত কুয়াশার কারণেই দর্শনার্থীদের উপস্থিতি কম বলে মনে করছেন বিক্রেতারা।
এদিকে গত বছরের একই সময়ের তুলনায় এবার বিক্রিও কম বলে জানালেন বিক্রেতারা।
নির্দিষ্ট সময়ের ১০ দিন পরে শুরু হলেও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি এখনো প্রায় ৪০ শতাংশ বাকি রয়েছে। এমনকি কিছু স্টলে কোনো ধরনের প্রস্তুতিমূলক কাজ চোখে পড়েনি। সংশ্লিষ্টরা বলছেন, মূলত রাজনৈতিক অস্থিরতার কারনে যথাসময়ে মেলার প্রস্তুতির কাজ শেষ করা যায়নি।
মেলার আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বলছে, ৪৭১টি স্টলের মধ্যে ১৫-২০ শতাংশ কাজ বাকি আছে। কাজ সময়মত শেষ না হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে বলে দাবি ইপিবি’র। তবে সরেজমিনে উদ্ধোধনের দুই দিন পরেও মেলা প্রাঙ্গণে গিয়ে ইপিবি’র দাবির সত্যতা পাওয়া যায়নি।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
শ্রেণীহীন
পঞ্চম দিনেও জমে উঠেনি বাণিজ্যমেলা
ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার পঞ্চম দিন আজ বুধবার তেমন ভিড় লক্ষ্য করা যায়নি দর্শনার্থীদের। মূলত কুয়াশার কারণেই দর্শনার্থীদের উপস্থিতি কম বলে মনে করছেন বিক্রেতারা।





