নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনের সম্ভাব্য তারিখ আগামী ২৬ জুন নির্ধারণ করা হয়েছে । নারায়ণগঞ্জ-৫ আসনে উপনির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীনের সভাপতিত্বে বৈঠক চলছে।  
ইসির সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, আজ (সোমবার) বিকেলে  নারায়ণগঞ্জ-৫ আসনের তফসিল ঘোষণা করা হতে পারে। মনোনয়নপত্র দাখিলের সম্ভাব্য  তারিখ ২৯ মে। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ১ জুন এবং তা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুন নির্ধারণ  করা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন বলেন,  নারায়ণগঞ্জ-৫ আসনে উপনির্বাচন নিয়ে  বৈঠক চলছে।  বৈঠকে এ বিষয়টি চুড়ান্ত হলে আজ  (সোমবার) বিকেলে নারায়ণগঞ্জ-৫ আসনের তফসিল ঘোষণা করা হতে পারে।
গত ২৯ এপ্রিল দিল্লির একটি হাসপাতালে জাতীয় পার্টির সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। নির্বাচনী আইন অনুযায়ী, বিধি অনুসারে কোনো আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
[b]ঢাকা, এএম, ১৯ মে (টাইমনিউজবিডি.কম)//কেবি  [/b]