স্বরাষ্ট্র ও পররাষ্ট্রসহ মহাজোট সরকারের মন্ত্রীপরিষদে যোগ হচ্ছেন আরো ৫ মন্ত্রী। বুধবার তাদের শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনে প্রস্তুতি চলছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
এরা হলেন-স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এছাড়া, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার ও সাবেক বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরের মন্ত্রী হিসেবে এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারের সংসদ সদস্য প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে। তবে তারা কোন মন্ত্রণালয় পাচ্ছেন তা জানা যায়নি।
উল্লেখ্য, ৫ জানুয়ারির নির্বাচনের পর গঠন করা নয়া মন্ত্রিসভায় স্বররাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাউকে নিয়োগ দেয়া হয়নি। উভয় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই।
এছাড়া উভয় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয় আসাদুজ্জামান খান কামাল ও শাহরিয়ার আলমকে।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // এনএস[/b]
শ্রেণীহীন
স্বরাষ্ট্র ও পররাষ্ট্রসহ মন্ত্রীসভায় আরো ৫ নতুন মুখ
স্বরাষ্ট্র ও পররাষ্ট্রসহ মহাজোট সরকারের মন্ত্রীপরিষদে যোগ হচ্ছেন আরো ৫ মন্ত্রী। বুধবার তাদের শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনে প্রস্তুতি চলছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এরা হলেন-স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী





