পিরোজপুর শহরের জনতা সিনেমা হলের সামনে হৃদির মাথায় আঘাত করে অপহরণকারীরা। একপর্যায়ে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় এ অপহরণের ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টার দিকে অপহরণকারীরা তার মা চিনু আক্তারের মোবাইলে ফোন করে ছেলেকে অপহরণের কথা জানায় এবং ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
রাত ৯টার দিকে অপহরণকারীদের দেওয়া তিনটি বিকাশ নম্বরে পর্যায়ক্রমে ১ লাখ ৯৮ হাজার টাকা পাঠানো হয়। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহরণকারীরা হৃদিকে মুক্তি দেয়নি।
হৃদির বাসা পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ রোডে। তার বাবা দুলাল একজন ঠিকাদার এবং মা সরকারি চাকরি করেন। সে পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]
শ্রেণীহীন
২ লাখ টাকা দিয়েও ফিরে পাননি সন্তানকে
পিরোজপুর শহরের জনতা সিনেমা হলের সামনে হৃদির মাথায় আঘাত করে অপহরণকারীরা। একপর্যায়ে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় এ অপহরণের ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টার দিকে অপহরণকারীরা তার মা চিনু আক্তারের মোবাইলে ফোন করে ছেলেকে অপহরণের কথা জানায়





