[b]ক্রীড়া ডেস্ক:[/b] অ্যাশেজ সিরিজে ৫-০তে হারানোর পর এবার পাঁচ ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-২০ সিরিজেও ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে চায় অস্ট্রেলিয়া।
প্রথম ওয়ানডেতে ছয় উইকেটে হারানোর পর অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল মনে করছেন ‘নর্দমায়’ থাকা ইংল্যান্ড ১৩-০তে হোয়াইটওয়াশ হওয়ার পথে।
টেস্ট ৫-০ হারানোর পর ওয়ানডেতে ১-০ এগিয়ে যাওয়া অসিরা সফরকারী ইংল্যান্ডকে ১৩-০তে হোয়াইটওয়াশ করার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী।
ম্যাক্সওয়েল বলেন, আশা করছি আমাদের মাথা সমুন্নত রাখতে পারব এবং ওয়ানডে সিরিজের পর ১০-০তে এগিয়ে যেতে পারব। এরপর টি-২০ সিরিজেও তাদেরকে একইভাবে হোয়াইটওয়াশ করতে পারব।
এক প্রশ্নের উত্তরে ম্যাক্সওয়েল বলেন,আমাদের দলটা বর্তমানে যে অবস্থায় আছে এবং দলের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। তাছাড়া ইংল্যান্ড যেভাবে হেরেছে তাতে তাদেরকে কিছুটা দুর্বল ও ক্লান্ত মনে হয়েছে। আমি মনে করছি অ্যাশেজ ধাক্কা কাটিয়ে ওঠা তাদের জন্য কিছুটা কঠিন হবে।