[b]টাঙ্গাইল: [/b]ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার গভীর রাত থেকে এই যানজটের সৃষ্টি হয়। জেলার মির্জাপুরে এ যানজটের কেন্দ্রবিন্দু। আটকা পড়া যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
জানা যায়,হরতাল-অবরোধ কর্মসূচি না থাকায় এই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়তে থাকে গতকাল থেকে। ফলে যমুনা সেতুর পূর্বপ্রান্ত থেকে মির্জাপুর উপজেলার ক্যাডেট কলেজ পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দেয়। এতে হাজার হাজার যানবাহন আটকা পড়ে।
শ্রেণীহীন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার জুড়ে যানজট
টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার গভীর রাত থেকে এই যানজটের সৃষ্টি হয়। জেলার মির্জাপুরে এ যানজটের কেন্দ্রবিন্দু।





