সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবি চন্দন সরকারসহ ৭ চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনায় আতঙ্কের নগরী এখন নারায়ণগঞ্জ। হত্যাকান্ডের মামলার এজাহারভুক্ত প্রধান আসামি নূর হোসেনসহ মূল হোতারা এখনো গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে রয়েছে নিহত নজরুলের পরিবার।
নিরাপত্তাহীনতার কারণে নজরুলের বাসায় পুলিশি পাহারা বসানো হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম মুখ খোলায় হুমকির শিকার হয়েছেন। দফায় দফায় মোবাইলে কল দিয়ে হুমকি ধামকি দেয়া হচ্ছে র্যা ব আর নূর হোসেনের বিরুদ্ধে কথা না বলার জন্য। এসব ঘটনায় আতঙ্কে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে হত্যাকান্ডের শিকার নজরুল ইসলামের তিন সন্তানের।
পরিবারটির আশঙ্কা, স্কুলে যাতায়াতের পথে তাদের কাউকে অপহরণ করে হত্যা করা হতে পারে। নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বলেন, স্বামীর লাশ পাওয়ার পরও দু’বার হুমকি দেয়া হয়েছে। তাই তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি বলেন, ছেলেমেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। মামলার সুরাহা না হওয়া পর্যন্ত ওদের স্কুলে পাঠাতে সাহস পাচ্ছি না।
সেলিনা ইসলাম জানান, তাদের তিন সন্তান। বড় ছেলে তরিকুল ইসলাম নাঈম কলকাতার একটি মিশন কলেজে এইচএসসি পড়ছে। দ্বিতীয় ছেলে ফাহিম ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র। ছোট মেয়ে তানহা ঢাকার ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
স্বামী হত্যার বিচার চেয়ে তিনি বলেন, আমার সন্তানকে যারা পিতাহারা করেছে তাদের শুধু চাকরিচ্যুতি নয় তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম (শহীদ চেয়ারম্যান) বলেন, র্যা ব হত্যাকান্ডের সাথে জড়িত। বিষয়টি প্রকাশ করায় অনেক চাপ যাচ্ছে আমার উপর দিয়ে। হুমকি ধামকিও দেয়া হচ্ছে।
তিনি বলেন, হত্যাকান্ডে জড়িত সবাইকে গ্রেপ্তার করতে হবে। তাদের বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আলোচিত এ ঘটনায় প্রশাসনিক কর্মকর্তাদের রদবদলের নামে নাটক সাজিয়ে পক্ষান্তরে খুনি নূর হোসেন ও অন্যদের পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে।
কারণ হিসেবে তিনি বলেন অপহরণ ও লাশ উদ্ধার করার পরও কয়েকদিন নূর হোসেন নারায়ণগঞ্জে অবস্থান করেছে। পালিয়েই যদি যাবে তবে তখন কেন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হলো না। এসব প্রশ্নে কোনো জবাব প্রশাসনের কাছ থেকে মেলে নি বলে জানান তিনি।
নূর হোসেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি। আসামি হাজী ইয়াসিন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দলীয় কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয় নি বলে দাবি করেন তিনি।
নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন ড. খন্দকার মুঈদ উদ্দিন। যোগাযোগ করা হলে তিনি টাইম নিউজবিডিকে বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি হত্যাকারীদের গ্রেফতারের জন্য। নিহতের প্রত্যেক নিহতের পরিবারের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আতঙ্কের কারণে নজরুলের পরিবার নিরাপত্তাহীনতা অনুভব করছেন বলে মনে করেন তিনি।
[b]ঢাকা, জেইউ, ৮ মে(টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
আতঙ্কে স্কুলে যাওয়া বন্ধ নজরুলের সন্তানদের
সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবি চন্দন সরকারসহ ৭ চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনায় আতঙ্কের নগরী এখন নারায়ণগঞ্জ। হত্যাকান্ডের মামলার এজাহারভুক্ত প্রধান আসামি নূর হোসেনসহ মূল হোতারা এখনো গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে রয়েছে নিহত নজরুলের পরিবার





