২০১৪ সালের পরিবেশ পদক পেয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপস্থাপক একেএম হানিফ (হানিফ সংকেত), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. খবির উদ্দিন এবং সৌর বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন (আরএসএফ)।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের হাতে এই পদক তুলে দেন।
বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপন অভিযান-২০১৪ এর উদ্বোধন উপলক্ষে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
হানিফ সংকেতকে পরিবেশগত শিক্ষা ও গণসচেতনতা সৃষ্টি ক্যাটাগরিতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খবির উদ্দিনকে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ পদক দেওয়া হয়েছে।
একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে প্রতিষ্ঠান হিসেবে রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনও (আরএসএফ) এ পদক পেয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন পরিবেশ ও বনমন্ত্রী ড. আনোয়ার হোসেন মঞ্জু।
[b]ঢাকা, ০৫ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস
[/b]
শ্রেণীহীন
হানিফ সংকেতের পরিবেশ পদক অর্জন
২০১৪ সালের পরিবেশ পদক পেয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপস্থাপক একেএম হানিফ (হানিফ সংকেত), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. খবির উদ্দিন এবং সৌর বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান রুরাল সার্ভিসেস





