চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন ২টি পোশাক কারখানার শ্রমিকরা। রবিবার দুপুর ২টায় বিক্ষোভ শুরু করলে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সহকারী পুলিশ কমিশনার দীপক জ্যোতি খীসা জানান,'কে অ্যাপারেলস' ও 'কে ফ্যাশন' নামে ২টি পোশাক কারখানার শ্রমিকরা ২ মাসের বেতন না পেয়ে রাস্তায় নেমে আসেন। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি।
শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার ব্যাপারে মালিকপক্ষের সঙ্গে শ্রমিক নেতাদের আলাপ-আলোচনা চলছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]