সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে অভিযান চালিয়ে ১৪শ বোতল ভারতিয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পদ্মশাখরা গ্রামের হাসান আলীর গোডাউন থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, রাজধানীতে চালানের জন্য ২৮টি বস্তার মধ্যে এসব ফেনসিডিল রাখা ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেগুলো উদ্ধার করে সদর হেডকোয়ার্টারে নিয়ে আসে।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]