ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে বজ্রপাতে দুজন মারা গেছে। বুধবার দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া ও ধানতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ছেদিয়ারকান্দি গ্রামের মো. তাজু মিয়ার ছেলে সুরত আলী (৩৩) এবং ধানতুলিয়া গ্রামের মৃত ফরিদ উদ্দিনের কন্যা হ্যাপি বেগম (১৪)।
এলাকাবাসী জানায়,ছেদিয়ারকান্দি গ্রামের সুরত আলী বাজারে যাওয়ার পথে ফকিরদিয়া এলাকায় বজ্রপাতের শিকার হন। ঘটনার কিছুক্ষণ পরই তিনি মারা যান।
অপরদিকে, বুধবার দুপুর দেড়টার দিকে বাড়ির উঠানে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে হেপি ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয় চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে বজ্রপাতে দুজন মারা গেছে। বুধবার দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া ও ধানতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে





