রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ ২ ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন- হাবিবুর রহমান জিকু (২২) ও আবুল মুনসুর (২৫)।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন ডিএমপি ডিবি (দক্ষিণ) এর সহকারী পুলিশ কমিশনার রুহুল আমিন সাগর।
তিনি টাইমনিউজবিডিকে বলেন, ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কয়েকজন যুবক বংশাল থানাধীন হাজী আব্দুল্লাহ সরকার লেন বাসা নং-১৪/৩ জামাল হোসেনের বাসায় অবস্থান নিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ডিএমপি ডিবি (দক্ষিণ) এর একটি দল ওই বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই ২ ব্যক্তিকে আটক করা সম্ভব হয়।
এসময় তাদের নিকট হতে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে জিজ্ঞাসাবাদ করে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
[b]ঢাকা, জেইউ, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]