[b]নয়াদিল্লী:[/b] ভারতের উত্তর প্রদেশের কৌশাম্বি শহরে আম আদমি পার্টি'র সদর দফতরে হামলার অভিযোগে হিন্দু রক্ষা দলের সর্বভারতীয় আহ্বায়ক পিঙ্কি চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
গাজিয়াবাদের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন,আম আদমির এর দফতরে বসানো সিসিটিভি'র ফুটেজ পরীক্ষা করে পিঙ্কিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আরও একজনকে আটক করা হয়েছে।
গ্রেফতার হওয়ার পর পিঙ্কি চৌধুরী বলেন,“কাশ্মীর প্রসঙ্গে আপ নেতা প্রশান্ত ভূষণ যে মন্তব্য করেছেন,আমরা তার বিরোধী।”
আজ সকাল ১১টার দিকে আম আদমি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায় একদল উগ্র হিন্দুত্ববাদী জনতা। কাশ্মিরে ভারতীয় সেনা মোতায়েন নিয়ে গণভোট দেয়া উচিত বলে দলটির শীর্ষস্থানীয় নেতা প্রশান্ত ভুষণ যে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতীয় সশস্ত্র বাহিনীর নির্যাতনের বিরোদ্ধে কথা বলায় এর আগে বুকার বিজয়ী লেখিকা অরুন্ধুতী রায়ও উগ্ন হিন্দুদের রোষানলে পড়েছিলেন।