[b]মুম্বাই:[/b] বলিউড অভিনেতা হুতিক রোশনের সঙ্গে আবারো মিল হতে যাচ্ছে স্ত্রী সুজানের। এ ব্যাপারে যথেষ্ট আশাবাদী হৃতিকের শাশুড়ি জারিন খান। হৃতিক-সুজানের সাম্প্রতিক বিচ্ছেদে অন্য কোনো পুরুষ বা নারী জড়িত নেই বলেও জানান তিনি।
জারিন খানের বক্তব্য হচ্ছে,"হৃত্বিক-সুজান দু'জনই খুব শিগগির নিজেদের সব মতপার্থক্য ও অভিমান ভুলে একত্রিত হবে।"
জারিন বলেন,“হৃত্বিক-সুজানের মধ্যে কী হয়েছে আমি এ সম্পর্কে বিস্তারিত কিছু জানতে চাই না। তবে এটা বুঝি যে,তাদের দুজনেরই খানিকটা সময় দরকার, বিরতি দরকার। তারা পৃথিবীর চমৎকার দু'জন সুন্দর মনের মানুষ,যারা পরস্পরকে ভালোবাসে এবং সম্মান করে।"
হৃত্বিক সম্পর্কে জারিন আরো বলেন,“সে প্রায়ই আমাদের বাড়িতে আসে। ৩ জানুয়ারি আমার স্বামী সঞ্জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানাতে হৃত্বিক আমাদের বাড়ি এসেছিল। সে আমার সন্তানের মতো এবং আমরা তাকে ভালোবাসি। সৃষ্টিকর্তার ইচ্ছায় শেষ পর্যন্ত সবকিছুই ঠিকঠাক হয়ে যাবে।” সূত্র: টাইমস অব ইন্ডিয়া