গণধর্ষণ মামলায় ৩২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মতিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর শুক্রবার তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টায় তাকে গ্রেফতার করা হয়।
২০০৫ সালে উপজেলার হাবিবপুরে কসমেটিক বিক্রেতা এক মহিলাকে ৬জনে গণধর্ষণ করে। ২০১৩ সালে দিনাজপুর জজ আদালত ঐ মামলার ৬ আসামিকে যাবজ্জীবন (৩২ বছর) করে কারাদণ্ডের আদেশ দেয়। এদের মধ্যে দক্ষিণ প্রস্তমপুর গ্রামের আকতার উদ্দিনের পুত্র মতিয়ার রহমানকে (৪৫) গ্রেফতারের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় থানার উপ-পরিদর্শক বজলুর রশীদ হাবিবপুর ঘেড়াও করেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মতিয়ার দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশও পিছু ধাওয়া করে তিন কিলোমিটার দৌড়ানোর পর মতিয়ারকে আটক করে।
[b]ঢাক, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]