ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৩-১৪ মৌসুমের খেলা বন্ধ করে দেয়া হয়েছে। রোববার এক বিবৃতিতে ফুটবলের এই আসর সাময়িক স্থগিত করার তথ্য জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বিবৃতিতে জানান, 'অনিবার্য কারণবশত: প্রিমিয়ার লিগের খেলাসমূহ সাময়িক স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ না হওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে। খেলার পরবর্তী সময়সূচি শীঘ্রই জানিয়ে দেয়া হবে।'