ঢাকা মহানগরীতে রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটকের রিচার্জ কার্ডের সংকট দেখা দিয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে কার্ড সংকটের সত্যতা পাওয়া গেছে।
রাজধানীর ধানমন্ডির ক্রিসেন্ট রোডের মোবাইল রিচার্জ দোকানী মো. মহিতুল ইসলাম সাগর জানান, টেলিটকের কার্ডের সংকট নতুন নয়। প্রায়ই কাস্টমারকে কার্ড না থাকায় ফিরিয়ে দিতে হয়। গত কয়েক দিনে এই সংকট আরো বেড়েছে।
মিরপুরের বেগম রোকেয়া স্মরণীর মোবাইল রিচার্জের দোকানী জামশেদ আহমেদেরও একই অভিযোগ।
তিনি বলেন, টেলিটকের কার্ডের চাহিদা আছে। কিন্তু কোম্পানি ঠিকমতো তা সরবরাহ করে না বলে আমরা কাস্টমারদের চাহিদা পূরণ করতে পারছি না। সম্প্রতি সংকট আরো বেড়েছে বলে জানান তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, মূলত টেলিটকের মার্কেটিং বিভাগ থেকে নিয়মিত রিটেলার পর্যায়ে কার্ড সরবরাহ না করাতেই এই সংকট তৈরি হয়েছে।
গ্রামীণফোন, রবিসহ অন্যান্য অপারেটরের রিটেইলাররা প্রতিদিনই কার্ড নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় রিটেইলার পর্যায়ে কার্ড সরবরাহ করে থাকে। এক্ষেত্রে ব্যতিক্রম শুধু টেলিটক।
টেলিটকের কর্মীরা দুই দিন পর কোনো কোনো ক্ষেত্রে তিনদিন পর কার্ড সরবরাহের কাজ করেন। এতেই এ সংকট দেখা দিয়েছে।
টেলিটক সূত্র জানায়, দৈনিক কার্ড সরবরাহের জন্য কর্মী পাঠালে কোম্পানির খরচ বেড়ে যায়। তাই একদিন কিংবা দুই দিন পরপর কার্ড সরবরাহ করা হয়ে থাকে।
এ বিষয়ে টেলিটকের উপ-মহাব্যবস্থাপক (মার্কেটিং) শাহ জুলফিকার হায়দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সমস্যাটি টেলিটকের নয়। খুচরা দোকানীরা বেশি কার্ড রাখতে চান না। এ কারণেই সমস্যা তৈরি হয়।
টেলিটকের প্রতিদিন কার্ড সরবরাহ না করার বিষয়টি তিনি স্বীকার বলেন, প্রতিদিন আমরা মাঠ পর্যায়ে যাই না। একদিন পর পর কার্ড সরবরাহের কাজ করে থাকি। তবে এতে কোনো সমস্যা হয় না।
তিনি বলেন, কোনো দোকানী দুইদিনের কার্ড বেশি করে রাখলে সংকট তৈরির সুযোগ কম। কিন্তু অধিকাংশ দোকানী বেশি কার্ড রাখতে চান না।
জিএম শাহ জুলফিকার বলেন, প্রতিদিন টেলিটকের সরবরাহ কর্মীরা মাঠে গেলে খরচ বেড়ে যায়। দোকানী বেশি কার্ড রাখলে প্রতিদিন সরবরাহের প্রয়োজন হয় না।
এরপরও যখনই কোনো দোকান থেকে চাহিদা দেওয়া হলে কর্মীরা দ্রুত সেখানে তা সরবরাহ করেন বলে জানান তিনি।
[b]ঢাকা: কেএ ৮ জুন (টাইমনিউজবিডি.কম)//[/b]
শ্রেণীহীন
টেলিটকের রিচার্জ কার্ডের সংকট
ঢাকা মহানগরীতে রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটকের রিচার্জ কার্ডের সংকট দেখা দিয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে কার্ড সংকটের সত্যতা পাওয়া গেছে।





