পারিবারিক কলহের জের ধরে নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে পিটিয়ে খুন করল স্বামী। বৃহস্পতিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এলাকাবাসী জানান, মঙ্গলবার পারিবারিক কলহের জের ধরে বক্কর কসাই তার স্ত্রী রুমা বেগমকে (৪১) বেধড়ক মারপিট করে। আহত অবস্থায় তাকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লোহাগড়া থানার উপ পরিদর্শক সায়েম জানান,এ ঘটনায় বক্কর কসাইয়ের প্রথম পক্ষের স্ত্রী রাশিদা বেগমকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
লোহাগড়ায় স্বামীর হাতে স্ত্রী খুন
পারিবারিক কলহের জের ধরে নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে পিটিয়ে খুন করল স্বামী। বৃহস্পতিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন





