জেলার রায়পুরে গলদা চিংড়ি মাছের পোনাসহ ২২জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯ টার দিকে রায়পুর পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুরের মেঘনা নদী থেকে জাল দিয়ে ধরা চিংড়ি পোনা ট্রাক যোগে নিয়ে যাচ্ছিল ব্যবসায়ীরা। গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে চিংড়ি পোনাগুলো জব্দ করে পুলিশ। এসময় ২২জন পোনা ব্যসায়ীকে আটক করে রায়পুর থানা পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ।
রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, আটকদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা ও সাজা দেয়া হবে।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম)//জেইউ[/b]