কুমিল্লার বুড়িচংয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মাসুদ রানা(৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার রাত ১০টার দিকে বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় এ  ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিহত মাসুদ রানা উপজেলার কোরপাই এলাকার মৃত শাহাদাত আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মাসুদ বাড়ি থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মোটরসাইকেলযোগে কুমিল্লা নগরীতে তার বাসায় যাচ্ছিলেন। মহাসড়কের সৈয়দপুর এলাবায় পৌঁছালে ছিনতাইকারীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে মোবাইল ফোন, টাকা ছিনিয়ে ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
এ সময় মাসুদ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ছিনতাইকারীরা তার মোটরসাইকেল নিয়ে যায়। এ সময় স্থানীয়রা ধাওয়া করে এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মশিউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ০২ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]