বিশ্বের সবচেয়ে দূষিত ২০টি শহরের তালিকায় স্থান পেয়েছে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকা। পরিবেশ দূষণের ওপর পর্যবেক্ষণ চালিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে।
৯১টি দেশের এক হাজার ৬০০টি শহরের মধ্য থেকে পরিবেশ দূষণের ওপর ভিত্তি করে এ তালিকা তৈরি করে ডব্লিউিএইচও।
সংস্থার জরিপের ফল অনুযায়ী সবচেয়ে বেশি দূষিত ২০টি শহরের তালিকায় নারায়ণগঞ্জের অবস্থান ১৭তম। গাজীপুর ২১তম ও ঢাকা রয়েছে ২৩তম অবস্থানে।
তালিকায় সবচেয়ে বেশি দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে ভারতের দিল্লিকে। বাকি শহরগুলো রয়েছে পাকিস্তান ও বাংলাদেশে।
প্রতিবেদনে বলা হয়, ২০টি শহরে ক্ষতিকর পিএমটু.৫-এর মাত্রা সর্বোচ্চ। আর ২০টি শহরের মধ্যে অর্ধেকেরও বেশি রয়েছে ভারতে। ভারতের দিল্লিতে পিএম২.৫-এর মাত্রা পাওয়া গেছে ১৫৩ মাইক্রোগ্রামস। এটি শরীরের জন্য খুবই ক্ষতিকর। পাটনায়ও দূষণের মাত্রা যথেষ্ট বেশি। পাটনাতে পিএম২.৫-এর মাত্রা ১৪৯ মাইক্রোগ্রামস।
পিএম২.৫-এর মাত্রা ২৫ মাইক্রোগ্রামস হলে তা নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। পিএম২.৫ অ্যামোনিয়া, কার্বন, নাইট্রেট ও সালফেটের ক্ষুদ্র কণা বা মাইক্রোনের একধরনের সমন্বয়। পরিবেশে এর মাত্রা বেশি থাকলে শরীরে ক্ষতিকর প্রভাব পড়ে। এর ক্ষতিকর প্রভাবে ক্যানসার, উচ্চ রক্তচাপ বা শ্বাসকষ্টজনিত রোগ হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণে বেইজিংয়ের চেয়ে দিল্লিকে বেশি দূষিত শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে দূষিত ২০টি শহরের তালিকায় চীনের কোন শহর নেই। একই সঙ্গে কানাডা, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, আইসল্যান্ড ও সুইডেনের শহরগুলোতে দূষণের মাত্রা কম।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
সবচেয়ে দূষিত শহরের তালিকায় নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকা
বিশ্বের সবচেয়ে দূষিত ২০টি শহরের তালিকায় স্থান পেয়েছে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকা। পরিবেশ দূষণের ওপর পর্যবেক্ষণ চালিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে। ৯১টি দেশের এক হাজার ৬০০টি শহরের মধ্য থেকে পরিবেশ দূষণের ওপর ভিত্তি করে
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫
নারায়ণগঞ্জের মদনপুরে একটি ফ্ল্যাট বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৪ জনসহ ৫ জন দগ্ধ হয়েছেন।
মোহাম্মদপুরে ছিনতাই করে নারায়ণগঞ্জে ফিরে যেতেন চক্রের সদস্যরা
রাজধানীর মোহাম্মদপুরে দুই নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, চক্রের সদস্যরা নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসে ছিনতাই করে আবার নিজ এলাকায় ফিরে যেত।
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু দিয়ে অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ওসমান গনি (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় অন্তত ১২ জন কর্মকর্তা ও কর্মচারী দগ্ধ হয়েছেন।
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় এক বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।
















