ঈশ্বরদীতে দু’টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলিসহ সেলিম মণ্ডল নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধা সাড়ে ৭টার দিকে শহরের এস এম মডেল স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।
সেলিম রাজশাহী জেলার বাঘা থানার আলাইপুর গ্রামের খালেক মণ্ডলের ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহীর বাঘা থেকে পাবনায় অস্ত্রের একটি চালান যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এস এম মডেল স্কুল এন্ড কলেজের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালায়। এসময় সিএনজি চালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে অস্ত্র, ম্যাগজিন ও গুলিসহ সেলিম মণ্ডলকে আটক করে পুলিশ।
ওসি বিমান কুমার দাশ জানান, আটক সেলিম মণ্ডল চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। তাকে আসামি করে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
ঈশ্বরদীতে দু'টি বিদেশি পিস্তলসহ আটক ১
ঈশ্বরদীতে দু’টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলিসহ সেলিম মণ্ডল নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধা সাড়ে ৭টার দিকে শহরের এস এম মডেল স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।





