জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাগুরার মহম্মদপুর উপজেলায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বিনোদপুর গ্রামের আবু হানিফ এবং আলিম মাস্টারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে আলিম মাস্টারের লোকজন ওই জমির দখল নিতে গেলে সংঘর্ষ হয়।
এসময় লাঠি-রামদার আঘাতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর অবস্থায় ১১ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখনও কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
মাগুরায় জমি নিয়ে সংঘর্ষ, আহত ২৫
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাগুরার মহম্মদপুর উপজেলায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে





