নানা অনিয়ম ও শত কোটি টাকার দুর্নীতি উদঘাটনের জন্য সুন্দরবন ডিস্টিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্রে জানা যায়, সোমবার ১০ টা থেকে দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- সুন্দরবন ডিস্টিবউশনের মহাব্যবস্থাপক রেজাউল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী, উপ-মহাব্যবস্থাপক সৈয়দ নুরুল হুদা ও উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী গোলাম মোস্তফাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুদকের অনুসন্ধানী কর্মকর্তা ও উপপরিচালক আহসান আলী এই জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে।
এর আগে গত ২৪ মার্চ বিকেলে দুদকের অনুসন্ধানী কর্মকর্তা ও উপপরিচালক আহসান আলী সুন্দরবন ডিস্টিবিউশন কোম্পানির ওই চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য এই তলবি নোটিশ পাঠান।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইম নিউজবিডি.কম)//এনএস[/b]
শ্রেণীহীন
সুন্দরবন গ্যাস ডিস্টিবিউশনের ৪ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ
নানা অনিয়ম ও শত কোটি টাকার দুর্নীতি উদঘাটনের জন্য সুন্দরবন ডিস্টিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)





