[b]জোহানেসবার্গ:[/b] কোচ ডেভিড ময়েসের অধীনে চলতি মৌসুমে নিজেদের নামের সুবিচার করতে পারেনি ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইড। ২০১৪ সালের শুরুর তিন ম্যাচেই হারের লজ্জা পেয়েছে দলটি। অথচ ২০১৩ সালের ডিসেম্বর মাসের প্রিমিয়ার লিগের সেরা কোচের জন্য মনোনয়ন পেয়েছেন কোচ ময়েস।
২০১৪ সালে এক সপ্তাহে তিনবার হারলেও ২০১৩ সালে সাত ম্যাচে দুটি হার ও একটি ড্রয়ের বিপরীতে চারটি ম্যাচে জয় পেয়েছে ওল্ড ট্রাফোর্ডের দলটি।
স্পোর্ট২৪ জানিয়েছে, ম্যানচেস্টার সিটি বস ম্যানুয়েল পেল্লেগ্রেনি, চেলসি বস হোসে মরিনহো ও এভারটনের কোচ রাবার্তো মার্টিনেজের সঙ্গে মনোনয়ন পেয়েছেন ময়েস।
২০১৩ এর ডিসেম্বরে কোনো ম্যাচে হারেনি পেল্লেগ্রেনির দল ম্যানসিটি। আর সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতলেও একটি করে হার ও ড্র রয়েছে চেলসির। এদিকে ময়েসের সাবেক ক্লাব এভারটন ছয় ম্যাচের মধ্যে জিতেছে চারটিতে। বাকি দুটিতে একটি করে হার ও ড্র রয়েছে বর্তমান কোচ মার্টিনেজের শিষ্যদের।
শ্রেণীহীন
সেরা কোচ ময়েস!
জোহানেসবার্গ: কোচ ডেভিড ময়েসের অধীনে চলতি মৌসুমে নিজেদের নামের সুবিচার করতে পারেনি ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইড।





