বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীতে পৃথক অভিযান চালিয়ে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও কোষ্টগার্ডের সদস্যরা ৪০মণ জাটকা উদ্ধার করেছে ।
শুক্রবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা বিমল দত্ত জানান, নগরীর পোর্টরোড সংলগ্ন কীর্তনখোলা নদীতে একটি ট্রলারে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি। একইসময় ভোলা থেকে বরিশাল টার্মিনালে আসা এম.এল সোহাগী লঞ্চ থেকে ১০ মণ জাটকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জাটকা শুক্রবার বিকালে নগরীর বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও বৃদ্ধাশ্রমে বিতরণ করা হয়েছে বলে জানানো হয়।
বরিশাল, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
শ্রেণীহীন
৪০ মণ জাটকা উদ্ধার
বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীতে পৃথক অভিযান চালিয়ে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও কোষ্টগার্ডের সদস্যরা ৪০মণ জাটকা উদ্ধার করেছে । শুক্রবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা বিমল দত্ত জানান,





