যশোরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে অভয়নগরে সহোদরের হাতে আজিজুর রহমান (৫০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।
শুক্রবার দুপুর সাড়ে ৩টায় অভয়নগর উপজেলার শংকর গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত আজিজুর শংকর গ্রামের মমিন মোল্লার ছেলে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিজমা নিয়ে জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
[b]ঢাকা, জানুয়ারি ৩১ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]