গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকার একটি মসজিদে ট্রাক ঢুকে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের ওই মসজিদে ঢুকে গেলে অজ্ঞাতপরিচয় এক মুসল্লি(২৫) ঘটনাস্থলেই মারা যান।
[b]ঢাকা, ০৫ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]