শৈলকুপায় যৌথবাহিনীর অভিযানে এক জামায়াত কর্মীসহ বিভিন্ন মামলার পলাতক ১৫জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চলাকালে তাদের গ্রেফতার করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, গ্রেফতারদের মধ্যে ডাবলু বিশ্বাস নামের এক জামায়াত কর্মী ও ৩ জন তালিকাভুক্ত সন্ত্রাসী রেজা হোসেন , টুটুল হোসেন ও ফরমান আলী।
বাকিরা বিভিন্ন মামলার পলাতক আসামি। তাদেরকে সোমবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]