বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসীদের ইস্যুটিকে ‘জাতীয় সমস্যা’ হিসেবে উল্লেখ করেছে ভারত। পাশাপাশি ভারতের ভূখণ্ডে বসবাস করা ওই সকল অভিবাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছে দেশটি। খবর পিটিআইয়ের।
দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু বুধবার বলেন, ‘উত্তর-পূর্ব অঞ্চলে অবৈধ অভিবাসী, বিশেষত বাংলাদেশ থেকে আসা অধিবাসীদের ইস্যুটি আমাদের জাতীয় সমস্যা।’
তিনি আরও বলেন, ‘আমরা বিষয়গুলোকে জাতীয় দৃষ্টিকোণ থেকে দেখছি। সুতরাং, রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।’
এ সময় সাংবাদিকরা তাকে বিজেপি’র আসাম শাখার ‘বাংলাদেশি ভাগাও অভিযান’ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এটা আমাদের সকলের ইস্যু। বিশেষত আমাদের দলের। আমরা ইস্যুটিকে রাজনৈতিক নয়, জাতীয় সমস্যা হিসেবে দেখি।’
সম্প্রতি আসামের বিজেপি সংসদ সদস্য কামাক্ষা প্রসাদ তাশা জানিয়েছেন, তার দল শিগগিরই আসামে ‘বাংলাদেশি ভাগাও অভিযান’ শুরু করবে।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নির্বাচনী প্রচারণার সময় বেশ কয়েকবার বাংলাদেশিদের ফেরত পাঠানোর কথা বলেছেন।
[b]ঢাকা, ০৫ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
শ্রেণীহীন
'বাংলাদেশি অবৈধ অভিবাসী ভারতের জাতীয় সমস্যা'
বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসীদের ইস্যুটিকে ‘জাতীয় সমস্যা’ হিসেবে উল্লেখ করেছে ভারত। পাশাপাশি ভারতের ভূখণ্ডে বসবাস করা ওই সকল অভিবাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছে দেশটি। খবর পিটিআইয়ের। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু বুধবার





